ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপাকে ট্রুডো; দল থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আগামী বছর কানাডার জাতীয় নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেলের হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের আইনপ্রণেতারা ট্রুডোকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন।

ক্ষমতাসীন লিবারেল পার্টি দীর্ঘ নয় বছর ধরে কানাডার দায়িত্বে রয়েছে। কিন্তু আবাসন সংকট এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম দেশটির নাগরিকদের ব্যাপক সংকটের মধ্যে ফেলে দেয়। ফলে আগামী নির্বাচনে এই দলটির হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কানাডার ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, অন্টারিওর লিবারেল পার্টির ৫০ জন সংসদ সদস্য এবং দলের প্রধান শনিবার ভার্চুয়াল মিটিংয়ে একমত হয়েছেন যে, ট্রুডোর পদত্যাগ করা উচিত। অন্টারিও কানাডার ১০টি প্রদেশের মধ্যে অন্যতম জনবহুল অঞ্চল।

ট্রুডোর অনুগত সংসদ সদস্য চন্দ্র আর্য রবিবার সিবিসি নিউজকে বলেন, নেতৃত্বের পরিবর্তন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এছাড়া গত শুক্রবার লিবারেল পার্টির ১৮ জন আইন প্রণেতা প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ দাবি করেন।

গত সপ্তাহে ট্রুডো দুটি বড় ধাক্কা খেয়েছেন। বিশেষ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর সব বিরোধী দল ঘোষণা করেছে, তারা লিবারেল সরকারকে হারাতে একত্রিত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপাকে ট্রুডো; দল থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে

আপডেট সময় ১২:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪