ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল গ্রাম সর্দারের

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক গ্রাম সর্দারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকনছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের বাসিন্দা হোসেন প্রকাশ মাদুর ছেলে এবং নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে পাশের গ্রাম সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তারা। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতংকে রয়েছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।

তবে রামুর পরিবেশবাদী সংগঠনের নেতারা জানান, হাতি লোকালয়ে নেমে আসেনি, বরং হাতির আবাস ভূমিতে এসে মানুষ বসবাস শুরু করছে।

তারা এ সময় হাতির নিরাপদ আবাসস্থল তৈরি করার তাগিদ দেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধরী জানান, আইনগত প্রক্রিয়া শেষে আব্দুল হকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল গ্রাম সর্দারের

আপডেট সময় ০৬:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪