ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষক অপহরণ, গুলিবিদ্ধ ৩

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকা থেকে ফাঁকাগুলি বর্ষণ করে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করা হয়েছে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫), ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

খবর পেয়ে ভিকটিমদের উদ্ধারে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে গেলে ডাকাত দল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

বুধবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হন এবং তাকে পুলিশে সোপর্দ করেন।

আটক অপহরণকারী ওই এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭)।

স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক জানান, পুলিশের একার পক্ষে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা সম্ভব নয়। যৌথবাহিনীর টিম গঠন করে অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে। তাই অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

হোয়াইক্যং র‌্যাব-১৫ সিপিসি-২ এর অধিনায়ক লে. কমান্ডার নাদিয়াত বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে র‌্যাবের একটি টিম খোঁজখবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন আমিও ঘটনাস্থলে পৌঁছেছি। র‌্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে ভিকটিমদের উদ্ধারে কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষক অপহরণ, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় ১০:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪