ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২৪ ঘণ্টায় ইউক্রেনের আরও ৩ শতাধিক সেনা নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী কুরস্ক সীমান্তে ৩০০-র বেশি সৈন্য হারিয়েছে।

এছাড়াও ইউক্রেনের দুটি পদাতিক যুদ্ধ যান, একটি সাঁজোয়া যুদ্ধ যান, ৬টি মর্টার, দুটি ইলেকট্রনিক যুদ্ধের স্টেশন এবং চারটি মোটর যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এ নিয়ে কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ৩০,৮০০ সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর পাশাপাশি ইউক্রেনের ১৮৯টি ট্যাংক, ১২৩টি পদাতিক যুদ্ধ যান, ১০৭টি সাঁজোয়া বাহন, ১,০৯৫টি সাঁজোয়া যুদ্ধ যান, ৮৩৩টি মোটর যান এবং ২৬২টি আর্টিলারি অস্ত্রও ধ্বংস হয়েছে।

এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের দুটি মনুষ্যবিহীন ড্রোন (ইউএভি) ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় দুটি ইউএভি (ড্রোন) আটকায় এবং ধ্বংস করে।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান গভর্নর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ইউক্রেনের আরও ৩ শতাধিক সেনা নিহত

আপডেট সময় ০৯:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪