ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার: জেলেনস্কি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মুখে ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য তার মিত্রদের অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

জেলেনস্কি বলেন, আমরা দেখতে পাচ্ছি যেখানে রাশিয়া তার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাদের একত্রিত করছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলকভাবে হামলা করতে পারতাম, যদি আমাদের যথেষ্ট দূরপাল্লায় আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র থাকত।

কিয়েভের মিত্রদের উদ্দেশ্যে অভিযোগ করে তিনি বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ইউক্রেনীয়দের ওপর হামলা শুরু করার জন্য অপেক্ষা করছে। তার পরে তার সিন্ধান্ত নেবে উত্তর কোরিয়ার বিষয়ে।

এর আগে, গত ১৩ অক্টোবর থেকে জেলেনস্কি প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের বিষয়ে সতর্ক করে আসছেন। পশ্চিমা মিত্ররা এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করলেও এখনো কোনো প্রতিক্রিয়ামূলক পরিকল্পনা ঘোষণা করেনি বা এমন পদক্ষেপের প্রস্তুতির কথা জানায়নি।

দক্ষিণ কোরিয়া এই ইস্যুতে গোয়েন্দা সহায়তা এবং আরও বিস্তৃত সহযোগিতার প্রস্তাব দিয়েছে এবং ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার: জেলেনস্কি

আপডেট সময় ০২:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪