ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

“নেতানিয়াহুর মনে রাখা উচিত যে ইসরাইলের জন্ম জাতিসংঘের সিদ্ধান্তের ভিত্তিতেই হয়েছে”

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলকে জাতিসংঘের সিদ্ধান্তগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভুলে যাওয়া উচিত হবে না যে, তার দেশ (ইসরাইল) জাতিসংঘের একটি সিদ্ধান্তের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল।’

মঙ্গলবার এলিসি প্যালেসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

ম্যাক্রোঁ বলেন, ‘১৯৪৭ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের ভিত্তিতেই ইসরাইলে সৃষ্টি হয়েছিল। নেতানিয়াহু, আপনি ভুলে যাবেন না, আপনার দেশের জন্ম জাতিসংঘের সিদ্ধান্তের ফলেই।’

বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপির কাছে বৈঠকে হওয়া আলোচনাগুলো প্রকাশ করেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে ফরাসি প্রেসিডেন্ট এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক দৃশ্যমান হয়ে পড়েছে।

গত সপ্তাহে ম্যাক্রোঁ বলেন, ‘ইসরাইল যেসব অস্ত্র ব্যবহার করে গাজা ও লেবাননে মানুষ হত্যা করছে, ইসরাইলে সেসব অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এটিই সংঘাত বন্ধের একমাত্র পথ।’

মঙ্গলবার বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখন জাতিসংঘের সিদ্ধান্ত উপেক্ষা করার সময় নয়। ইসরাইল বর্তমানে লেবাননের যেখানে হামলা চালাচ্ছে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা রয়েছে।’

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলার নিন্দাও জানান ইমানুয়েল।

তার এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, জাতিসংঘের সিদ্ধান্তের মাধ্যমে নয়, বরং ‘স্বাধীনতা যুদ্ধের’ মাধ্যমে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

“নেতানিয়াহুর মনে রাখা উচিত যে ইসরাইলের জন্ম জাতিসংঘের সিদ্ধান্তের ভিত্তিতেই হয়েছে”

আপডেট সময় ০১:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪