ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ইসলামী ব্যাংককে ফের এস আলমের হাতে দেওয়ার অপচেষ্টা চলছে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলিয়ামসন ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, যুবক গ্রেফতার

ভাবির আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থান ও হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক ওই গৃহবধূর ননদের স্বামী।

এ ঘটনায় নোয়াখালীর সদর উপজেলায় মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়। এতে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়।

রবিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০১৯ সালে তাদের বাড়িতে ননদ ও তার স্বামী বেড়াতে আসেন। পরে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধূকে কোমল পানির সাথে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে গৃহবধূর আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণ করেন রাজু। পরে ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্ল্যাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে সে। সবশেষ চলতি বছরের ২১ জুলাইয়ে হোটেলে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে রাজু। একপর্যায়ে ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ সুপার আরও বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে নোয়াখালী পৌরপার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মেহেদী হাসান রাজুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তার কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোনে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ভাবির আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে ধর্ষণ

আপডেট সময় ০৬:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২