ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

আড্ডায় ঝগড়াকে কেন্দ্র করে বন্ধুকে খুন করেন মানিক

আকাশ জাতীয় ডেস্ক:   

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার চাঞ্চল্যকর মো. ইকবাল হত্যা মামলার প্রধান আসামি মানিক বড়ুয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) রাতে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার মানিককে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারকৃত মানিক বড়ুয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের বাবুল বড়ুয়ার ছেলে।

প্রসঙ্গত, গত ৫ জুন রাতে পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সংলগ্ন এলাকায় চন্দ্রপুর গ্রামের খিলপাড়া এলাকার পশ্চিমে মৃত নূর মোহাম্মদের পুত্র মো. ইকবাল (২০) নামে এক যুবককে তারই বন্ধু মানিক বড়ুয়া ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করে। এ ঘটনার পর পরিবারের দায়ের করা মামলার দুই মাস ১৩ দিন পর মানিককে গ্রেফতার করে পুলিশ।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, ঘটনার দিন মাগরিবের নামাজের পরে মো. ইকবাল মাটিয়া মসজিদ জিপ স্ট্যান্ডে মানিক বড়ুযাসহ কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিল। আড্ডারত অবস্থায় মানিক বড়ুয়া ও ইকবাল পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় তাদের আড্ডায় থাকা অন্যরা তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে মানিক বড়ুয়া ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে ইকবালকে হত্যা করে।

তিনি বলেন, নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলার সূত্র ধরে থানা পুলিশ হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা হতে বুধবার রাতে মানিক বড়ুয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালতে মানিক বড়ুয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে ওসি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

আড্ডায় ঝগড়াকে কেন্দ্র করে বন্ধুকে খুন করেন মানিক

আপডেট সময় ১১:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২