ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ছেলেকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ, আদালতে প্রবাসী

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের হাটহাজারীতে বিবাহ বিচ্ছেদ না করেই প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক গৃহবধূ। যাওয়ার সময় নিয়ে গেছেন ৭ বছরের ছেলেকে। এখন ওই ছেলেকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রবাসী পিতা।

চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্তান আটকের অভিযোগ আনেন হাটহাজারী উপজেলার ওই প্রবাসী (৪২)।

মামলার আসামিরা হলেন- ওই প্রবাসীর স্ত্রী (২৬), স্ত্রীর কথিত প্রেমিক হাটহাজারীর করিয়ার দীঘিরপাড়ের আব্দুল লতিফ উকিলের বাড়ির মৃত দানো মিয়া মিস্ত্রির ছেলে মো. জাহাঙ্গীর (২৫) ও প্রবাসীর শাশুড়ি (৫৫)।

মামলায় অভিযোগ করা হয়- ২০১১ সালের ২১ মার্চ তাদের বিয়ে হয়। তাদের ৭ বছর বয়সী একটি ছেলে আছে। বাদী দুবাই অবস্থানকালে জাহাঙ্গীরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন প্রবাসীর স্ত্রী। আর এতে সহযোগিতা দেন প্রবাসীর শাশুড়ি। একপর্যায়ে গত ১ জানুয়ারি বাদীর বাড়ি থেকে সাড়ে ৫ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে পালিয়ে যান প্রবাসীর স্ত্রী। সঙ্গে নিয়ে যান বাদীর ৭ বছরের ছেলেকে। অথচ বাদীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি তার স্ত্রীর।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান খান বলেন, আসামিদের কাছ থেকে ভুক্তভোগী ৭ বছরের শিশুটিকে উদ্ধার করার জন্য ‘সার্চ ওয়ারেন্ট’ জারি করেছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে আদালতে হাজির করতে হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন জানান, আদালতের জারি করা এমন কোনো ‘সার্চ ওয়ারেন্ট’ এসে পৌঁছেনি। এমন আদেশ হাতে পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ছেলেকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ, আদালতে প্রবাসী

আপডেট সময় ০৬:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২