ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কুরুচিপূর্ণ বক্তব্য অপসারণের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ বক্তব্য অপসারণে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ০৮ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ওই বক্তব্য দেওয়ার কারণে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে রাজধানীর শাহবাগ থানায় মামলার আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায়  এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে মামলার আবেদনকারী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সস বিভাগের ছাত্র নূরউদ্দীন আহমেদ।

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগে নূরউদ্দীন আহমেদ উল্লেখ করেন, ০৬-১২-২০২১-ইং তারিখ রাত আনুমানিক ১২টার সময় একটি ফেসবুক লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিবাদীর অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিওতে দেখতে পাই। যা সরকার ও দেশের জনগণের জন্য হেয় প্রতিপন্ন ও মানহানিকর।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, এটি যেহেতু সাইবারের বিষয়, তাই আমরা সাইবার ইউনিটে পাঠাবো। যেখানে যাচাই হয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মামলা হিসেবে নেওয়া হবে। এখন জিডি হিসেবে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আমীর

প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কুরুচিপূর্ণ বক্তব্য অপসারণের নির্দেশ

আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১