ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চালু হলো ই-নালিশ

আকাশ আইসিটি ডেস্ক :

নানারকম সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পাওয়া যাবে ই নালিশের প্ল্যাটফরমে। সামাজিক সমস্যা থেকে পরিত্রাণ ও সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে জনবান্ধব করতে ‘সঠিক তথ্যে দ্রুত সেবা’ স্লোগানে ই নালিশ নামে অ্যাপটি ডেভেলপ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। জানা গেছে, অ্যাপটির মাধ্যমে প্রমাণসহ অভিযোগ করতে পারবেন ভুক্তভোগী। অ্যাপেই প্রমাণস্বরূপ যুক্ত করা যাবে ছবি, ভিডিও, ডকুমেন্টসহ ওয়েব লিংক। ই-নালিশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে একজন সচেতন নাগরিক বা ভুক্তভোগী তার অভিযোগটি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারবেন মুহূর্তেই।

২৮ অক্টোবর অ্যাপসটির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। তিনি মনে করেন, ই-নালিশ অ্যাপ্লিকেশন নিশ্চিত করবে সুষ্ঠু জবাবদিহিতা, হ্রাস করবে বিভিন্ন সমাজিক সমস্যা, নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন সরকারি সেবা যার ফলে অর্জিত হবে জনবান্ধন প্রশাসন।

ই-নালিশ অ্যাপ্লিকেশন গুগোল প্লে স্টোর থেকে যে কেউ ডাউনলোড করে নিজের মোবাইলে ইন্সটল করে জানাতে পারবেন নিজের পাশাপাশি অন্যের পক্ষে অভিযোগ। অভিযোগ দাখিলের ক্ষেত্রে ব্যবহারকারীরা ঘটনার স্থানসহ, অভিযোগের ধরন নির্বাচন, যেমন- বাল্যবিয়ে, ইভটিজিং, দুর্নীতি বা জন্ম-মৃত্যু নিবন্ধন ইত্যাদিসহ কার বরাবর অভিযোগ দাখিল করতে চান তা নির্বাচন করার মাধ্যমে অতি সহজেই অভিযোগ দাখিল করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইফুজ্জামান জাবেদের মামলার রায় ১৯ নভেম্বর

চালু হলো ই-নালিশ

আপডেট সময় ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১