ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৭১ শতাংশই ফেল

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৮ দশমিক ৮১ শতাংশ।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোর রাত ৪টায় ‘বি’ ইউনিটের ফলাফল দেওয়া হয়। সহকারি প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ‘বি’ ইউনিটে পরীক্ষায় ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ১৯ শতাংশ। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৮৬.৫। জিপিএ সহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৬.৫।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার (২৭, ২৮ অক্টোবর) তিন শিফটে নেওয়া হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৬২০ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৮ জন।

‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাতে ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার ছাত্রীকে নির্যাতনের ঘটনায় শিক্ষকের সর্বোচ্চ শাস্তি

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৭১ শতাংশই ফেল

আপডেট সময় ১২:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১