ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য ঝুঁকিতে

আকাশ আইসিটি ডেস্ক :

স্মার্টফোনের একটি স্টকারওয়্যার বা স্পাইওয়্যার ফাঁস হওয়ায় ঝুঁকিতে রয়েছে হাজার হাজার স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। এসব তথ্যের মধ্যে কল রেকর্ডিং/ভয়েস রেকর্ডিং, টেক্সট মেসেজ, ছবি, ব্রাউজিং হিস্ট্রি ও পছন্দের স্থান-সংক্রান্ত তথ্য রয়েছে বলে জানায়, টেকরাডার।

গ্রাহক পর্যায়ে স্মার্টফোনের ওপর নজরদারির জন্য যে ধরনের স্টকারওয়্যার বা স্পাইওয়্যার ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর মাধ্যমে একজন স্মার্টফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্ভব বলে এক প্রতিবেদনে জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনটিতে বলা হয়, আমরা এ মুহূর্তে স্পাইওয়্যারের নাম বা এর ডেভেলপারের নাম প্রকাশ করতে পারছি না। কেননা এর ফলে সাইবার অপরাধীরা যে কোনো মুহূর্তে ঝুঁকিতে থাকা এসব তথ্য হাতিয়ে নিতে পারে। সেই সঙ্গে স্পাইওয়্যার ডেভেলপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। কেননা এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হাজার হাজার মানুষের নিরাপত্তা এবং গোপনীয়তা ঝুঁকির মধ্যে রয়েছে।

স্মার্টফোনে নজরদারির জন্য যেসব স্টকারওয়্যার ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর অধিকাংশই ভুয়া নামে অন্য অ্যাপসের আড়ালে অবস্থান করে থাকে। ছদ্মবেশে থাকাকালে ব্যবহারকারীর মেসেজ, কল লগ, লোকেশন বা অবস্থানের তথ্য ও অন্যান্য ব্যক্তিগত কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে থাকে। একবার ডাউনলোড করার পর অনেকেই তাদের প্রিয় মানুষদের ফোনে নজরদারির জন্য আবার এটি ব্যবহার করে থাকে। গ্রাহক বা ভোক্তা পর্যায়ে স্পাইওয়্যারের অবস্থার বিষয়ে তদন্তের পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত এ সমস্যা সামনে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য ঝুঁকিতে

আপডেট সময় ১০:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১