ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন গানে ফিরলেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব

বাংলা গানের মেলোডিয়াস ও সফট-রোমান্টিক ধারায় নিজের অবস্থান পোক্ত করতে ফের সংগীতের ময়দানে ফিরেছেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব। ‘তুমি কাছে থাকলে’ শিরোনামের নতুন এই গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক রিপন খান। প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার আকুল আকাঙ্ক্ষার গল্পে সাজানো এই গানটি সম্প্রতি আরকে মিউজিকের ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন এবং এতে সাকিবের সঙ্গে মডেল হয়েছেন রিতু দত্ত।

গানটি নিয়ে উচ্ছ্বসিত রেহমান সাকিব বলেন, এটি রিপন স্যারের এক অসাধারণ সৃষ্টি। মেলোডিপ্রধান এই গানটি নিজের কণ্ঠে ফুটিয়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। শ্রোতাদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়াই ভবিষ্যতে মানসম্মত কাজ করার বড় অনুপ্রেরণা বলে মনে করছেন তিনি।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য থাকলেও পারিবারিক ও কর্মজীবনের চাপে দীর্ঘ সময় সংগীতে বিরতি ছিল সাকিবের। মাঝে চর্চা চালিয়ে গেলেও নতুন গান প্রকাশে বেশ খানিকটা সময় লেগেছে তার। তবে এখন তিনি নিয়মিত সংগীতচর্চায় মনোযোগী হতে চান। নিজের পুরোনো গানের পাশাপাশি নতুন নতুন মৌলিক গান নিয়ে কাজ করছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সাকিব জানান, রিপন খানের সংগীতায়োজনে এরই মধ্যে আরও দুটি গানের কাজ শেষ করেছেন। আসন্ন ঈদুল ফিতরে এই গান দুটি শ্রোতাদের সামনে আনার পরিকল্পনা রয়েছে তার। এর আগে ‘বৃষ্টি’, ‘স্বপ্ন’, ‘ভালোবাসতে মানা’ ও ‘চতুর্ভুজ’-এর মতো একাধিক গান নিজের কথা ও সুরে প্রকাশ করেছিলেন এই শিল্পী। তার বিশ্বাস, গান কেবল শোনার বিষয় নয়, বরং এটি হৃদয়ে ধারণ করার বিষয়। তাই ভবিষ্যতেও শুদ্ধ ও অর্থবহ মেলোডিয়াস গানের ধারা বজায় রাখার স্বপ্ন দেখেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন গানে ফিরলেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব

নতুন গানে ফিরলেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব

আপডেট সময় ০৩:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬