বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং যুগোপযোগী করার লক্ষ্যে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালায় শিক্ষার্থী ভর্তির বয়স, আসন বণ্টন, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত বিষয়গুলোতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালার তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে তা কোনোভাবেই ৭ বছরের কম হওয়া যাবে না। অর্থাৎ, ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলতার সুযোগ রাখা হয়েছে। এছাড়া শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতিটি শ্রেণি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষাবর্ষ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্ম তারি। শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষাবর্ষ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত)।
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আবশ্যিকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে এবং স্বচ্ছতার খাতিরে সমসংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করা হবে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০ নম্বর, যেখানে বাংলা ও ইংরেজিতে ১৫ করে এবং গণিতে ২০ নম্বর থাকবে (সময় ১ ঘণ্টা)। চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য পূর্ণমান ১০০ নম্বর রাখা হয়েছে; যার মধ্যে বাংলা ও ইংরেজি ৩০ করে এবং গণিতে ৪০ নম্বর থাকবে (সময় ২ ঘণ্টা)।
আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি নিয়ে নীতিমালায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম শ্রেণির জন্য অনলাইনে আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম বিতরণের জন্য অন্তত ৭ কার্যদিবস সময় দিতে হবে। ভর্তি ও সেশন চার্জসহ মোট ফি মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১,০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগরীর ক্ষেত্রে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা, আংশিক এমপিও বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের বাংলা মাধ্যমে ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে উন্নয়ন ফিসহ সর্বোচ্চ ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংরক্ষিত কোটার ক্ষেত্রে নীতিমালায় জানানো হয়েছে, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় বসবাসরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদর ভাই-বোনের জন্য ৩% এবং যমজ ভাই-বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 
























