ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কৃষি বাজারে মিলবে এসএইচ সার্ভিসের সব কৃষি পণ্য

আকাশ আইসিটি ডেস্ক :

দেশের অন্যতম কৃষি ভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস কৃষি বাজার ডটকম ডটবিডিতে পাওয়া যাবে এসএইচ সার্ভিসের সকল কৃষি পণ্য ও সার্ভিস। পণ্যগুলোও সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারে পাওয়া যাবে কৃষি বাজারে।

কৃষি বাজারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএইচ সার্ভিসের বিভিন্ন পণ্য যেমন- চায়না সোনালি ব্র্যান্ডের পেট্রোল চালিত ওয়াটার পাম্প, জাপানি কোসিন ব্রান্ডের হাই কোয়ালিটি ওয়াটার পাম্পসহ সকল কৃষি পণ্য এখন থেকে কৃষি বাজার থেকেই কেনাকাটা করতে পারবেন গ্রাহকেরা।

এজন্য মঙ্গলবার ১৯ অক্টোবর রাজধানীর কদমতলি এসএইচ সার্ভিসের প্রধান কার্যালয়ে কৃষি বাজারের সঙ্গে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

কৃষি বাজারের চেয়ারম্যান জি. এ টুটুল এবং এসএইচ সার্ভিসের পরিচালক আব্দুল সালাম বাচ্চুসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, অনুমোদিত অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস হিসেবে কৃষি বাজারের এসএইচ সার্ভিস এর বিভিন্ন পণ্য বিক্রি হবে। প্রাথমিকভাবে চায়না ও জাপানের বিভিন্ন কৃষি পণ্য বিক্রি হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো এ এসএইচ সার্ভিস এর পণ্য অনলাইন মার্কেটপ্লেসে আসতে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সার্ভিসও পাওয়া যাবে কৃষি বাজারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের শিল্পাঞ্চলে আনসারের নিরাপত্তা: মোতায়েন ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স

কৃষি বাজারে মিলবে এসএইচ সার্ভিসের সব কৃষি পণ্য

আপডেট সময় ১১:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১