ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২ লাখ ৯০ হাজার পাউন্ড আয় করলো ১২ বছরের কিশোর

আকাশ আইসিটি ডেস্ক :

যুক্তরাজ্যের মাত্র ১২ বছর বয়সী বেনিয়ামিন আহমেদ নামে এক কিশোর দুই লাখ ৯০ হাজার পাউন্ড আয় করেছে। ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করে সেগুলোকে ক্রিপটোকারেন্সিতে বিক্রি করে এই অর্থের মালিক হয়ে বসে আছে বেনিয়ামিন।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এতে দেখা যায়, তিমি মাছের বেশ কয়েক ধরনের ব্যতিক্রমী ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করে বেনিয়ামিন আহমেদ। পরে সেগুলো এনএফটি ক্রিপটোকারেন্সি এর বদলে বিক্রি করে দেয় সে। এই ক্রিপটোকারেন্সির মূল্য প্রায় দুই লাখ ৯০ হাজার পাউন্ড।

তবে ক্রিপটোকারেন্সির মূল্যের ওঠানামার সঙ্গে বেনিয়ামিনের অর্থের পরিমাণ ওঠা নামা করবে। এমনকি যে ডিজিটাল ওয়ালেটে বেনিয়ামিন ক্রিপটোকারেন্সিগুলো সংরক্ষণ করেছে সেটি হ্যাক হলে পুরো অর্থই হারাবে সে। এছাড়াও ক্রিপটোকারেন্সি লেনদেন হয় এমন মাধ্যমেই শুধু এই দুই লাখ ৯০ হাজার পাউণ্ড সমমূল্যের এনএফটি খরচ করতে পারবে বেনিয়ামিন।

জানা যায়, স্কুলের ছুটিতে থাকার সময় কোডিং করে এসব ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করে বেনিয়ামিন। এটা তার দ্বিতীয় ডিজিটাল আর্টওয়ার্ক। দ্বিতীয় বারে বেনিয়ামিন তিমি মাছ দিয়ে বিভিন্ন ইমোজি তৈরি করে। সে তিন হাজার ৩৫০টি তিমি মাছের ইমোজি এর একটি পূর্ণাঙ্গ সেট তৈরি করে।

প্রতিদিন প্রায় ৩০ মিনিট কোডিং করে প্রায় তিন মাসে এসব ইমোজি তৈরি করেছে বেনিয়ামিন। বেনিয়ামিন জানায়, যখন কোড লিখতাম এবং ইমোজিগুলো ধীরে ধীরে আমার কম্পিউটারের পর্দায় ভেসে উঠতো তখন সেগুলো দেখতে সত্যিই খুব আকর্ষণীয় ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২ লাখ ৯০ হাজার পাউন্ড আয় করলো ১২ বছরের কিশোর

আপডেট সময় ১১:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১