ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনানীর অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানী এলাকায় ১০ তলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মীম (১৭) ও স্বপ্না (১৬) নামে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।

তিনি জানান, রোববার (২২ আগস্ট) রাতে বনানী ৩ নম্বর রোডে এফ ব্লকের ৭৯ নম্বর ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে ওই ভবনের ভেতর থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রোববার দিনগত রাত ১টা ৫৬ মিনিটে বনানীর ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়। পরে বাথরুমের ভেতর থেকে দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে বনানী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও একজন মেয়ে আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পরই বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনানীর অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আপডেট সময় ০১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১