ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশু যৌন হয়রানি রোধে আইফোন স্ক্যান করবে অ্যাপল

আকাশ আইসিটি ডেস্ক :

শিশুদের প্রতি যৌন হয়রানি রোধে ব্যবহারকারীদের আইফোন ডিভাইস স্ক্যান করবে অ্যাপল ইনকর্পোরেশন। কোনো ডিভাইস থেকে শিশুদের যৌন নির্যাতনের কোনো ছবি পাওয়া গেলে, সেটি আইন প্রয়োগকারী সংস্থাকে দেবে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যে এ স্ক্যানিং শুরু করা হবে। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আইফোন ও আইপ্যাড এ ব্যবহারকারীর তোলা ছবি আইক্লাউডে সংরক্ষণের আগে সেটি স্ক্যান করা হবে যে সেই ছবি কোনো শিশুর বিরুদ্ধে যৌন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না। যদি হয়, তাহলে সেই ছবিটি একজন মানব অপারেটর স্ক্যান করবেন। প্রযুক্তিগত স্ক্যান আর সেই মানব কর্মকর্তার নিরীক্ষা মিলে গেলে ছবি যে ব্যবহারকারীর ডিভাইস থেকে এসেছে, তার সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠাবে অ্যাপল।

অ্যাপল জানিয়েছে, চলতি বছরেই আইফোন এবং আইপ্যাডে নতুন আপডেট আনতে যাচ্ছে তারা। এ আপডেটে এ ধরনের কোনো ছবি ‘হ্যাশ’ এর মাধ্যমে চিহ্নিত করা হবে। সফটওয়্যার কোডে সেগুলো মিলে গেলে সেটি অধিকতর যাচাইয়ের জন্য পাঠানো হবে। এক্ষেত্রে কেউ যদি এডিট করা ছবিও ব্যবহার করেন, সেটাও ধরা পড়বে নতুন আপডেটে আসা সফটওয়্যার কোডে।

এ প্রযুক্তি খুবই যথার্থ বলেও দাবি করেছে অ্যাপল। এক বছরে এক ট্রিলিয়ন ছবির মধ্যে মাত্র একটি ছবিতে হয়তো ভুল ফলাফল দিতে পারে নতুন এ প্রযুক্তি।

ইউএস ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন সংস্থাসহ শিশু নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সময় শিশুদের প্রতি যৌন নির্যাতনের যেসব ছবি পাওয়া গেছে, তার থেকে এ কোড তৈরি করা হয়েছে। আইফোন ব্যবহারকারীরা যে ছবি তুলবেন, সেটি আইক্লাউডে সংরক্ষণের আগে, আগের ঘটনার ছবিগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হবে। আর এমনটা মিলে গেলেই সতর্কতা (রেড ফ্ল্যাগ) জারি করবে সফটওয়্যার।

এদিকে এমন প্রযুক্তি নাগরিকদের বিরুদ্ধে সরকারি সংস্থার নজরদারিতে ব্যবহৃত হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: এমপি নুসরাতের বাড়িতে হামলায় মেলেনি পেট্রোল বোমার আলামত

শিশু যৌন হয়রানি রোধে আইফোন স্ক্যান করবে অ্যাপল

আপডেট সময় ০৯:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১