ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১)-এর সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, মিয়ানমারেই এই সংকটের উৎপত্তি এবং সেখানেই এর স্থায়ী সমাধান নিহিত। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে তিনি অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।

দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনার পাশাপাশি কৃষি খাতের উন্নয়নেও মতবিনিময় করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার দেশজুড়ে খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষ রোপণের মতো বড় কর্মসূচি হাতে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। একই সঙ্গে তিনি কপ৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা একে অপরকে পারস্পরিক দেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান

আপডেট সময় ০৫:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬