ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ করার জোরালো দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর ঋণের বোঝা বাড়াতে হবে না, বরং তাদের জন্য প্রয়োজন অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মতে, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। উপরন্তু, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর যে চাপ তৈরি করেছে, তার সঙ্গে ক্রমবর্ধমান ঋণ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই তিনি ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রস্তাবগুলোর মধ্যে প্রথমত, জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজন খাতে নিশ্চিত করা এবং নির্গমন কমানোর উদ্যোগে সহায়তা দেওয়া।

দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো ঋণ-ত্রাণ সুবিধা চালু করা। তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তরে সহায়তা নিশ্চিত করা। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণ ত্বরান্বিত করা এবং পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে একটি ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

বাংলাদেশ বিশ্বের গ্রিনহাউস গ্যাস নির্গমনে ০.৫ শতাংশেরও কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে দাঁড়িয়ে আছে। এই বাস্তব চ্যালেঞ্জের মুখেও বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল টেকসই অর্থনীতি গড়তে অঙ্গীকারবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ওপর ভিত্তি করে সরকার উন্নয়ন ও পরিবেশ রক্ষার সমন্বয় ঘটাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সবুজ উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের পথে হাঁটছে দেশ। এর অংশ হিসেবে বিশেষ কর প্রণোদনায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান রয়েছে এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশের লক্ষ্য।

দেশের সবুজায়নের প্রসারে পরিবেশবান্ধব শিল্পায়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা দেশে কাজ করছে। বৈদ্যুতিক যানবাহন প্রবর্তন, পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরির মতো উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বিশাল পরিকল্পনার কথাও জানান তিনি। সরকার সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নিচ্ছে।

পরিবেশ সুরক্ষায় অবকাঠামোগত উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, যা পানি সংরক্ষণ ও বন্যার ঝুঁকি কমাতে সহায়ক হবে। পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

সবশেষে, জলবায়ু কর্মতৎপরতায় নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কপ-৩১ সম্মেলন থেকে একটি অর্থবহ ও ভারসাম্যপূর্ণ ফলাফল প্রত্যাশা করে তিনি বৈশ্বিক সংহতি জোরদার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬