ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাহরুখ: বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি দুবাইয়ের মেরিটাইম সিটিতে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের এক বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

এই প্রকল্পে তার স্ত্রী গৌরী খানের নকশা করা বিশেষ পেন্টহাউসগুলোর প্রদর্শনীর আয়োজনে সঞ্চালক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় শাহরুখ নিজের সংসার জীবন নিয়ে বেশ কিছু মজার তথ্য প্রকাশ করেন। সেখানে উপস্থিত অতিথিদের সামনে অভিনেতা জানান, নিজের বাড়িতে তার নিজের কোনো কথা চলে না; মূলত গৌরী খানের করা নিয়ম মেনেই সেখানে চলতে হয় তাকে। শাহরুখের এমন কথায় হেসে ওঠেন উপস্থিত অতিথিরা।

শাহরুখ মজা করে বলেন, বাড়ির ওয়াই-ফাই সংযোগ, রঙের ব্যবহার, ঘরের ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা—কোনো কিছু নিয়েই তিনি অভিযোগ করতে পারেন না। এমনকি বিছানায় বসে খাওয়ার অনুমতিও তার নেই। অভিনেতা বলেন, তারা কেবল চুপচাপ বসে গৌরীর সাজানো ঘর উপভোগ করেন এবং প্রশংসা করেন। তিনি আরও বলেন, পেন্টহাউসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। বাড়ির বাইরে আরিয়ান, সুহানা ও শাহরুখ স্বাধীনভাবে চললেও, বাড়ির অন্দরে গৌরীর শাসনই শেষ কথা বলে জানান তিনি। তার দুই সন্তান আরিয়ান ও সুহানারও একই অবস্থা। আমরা শুধু চুপচাপ বসে বাড়িটি উপভোগ করি আর বলি, গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ। এখন আমার সমস্যা হলো, এখানে পেন্টহাউসে এলেও আমাকে একই কথা বলতে হবে—গৌরী, তুমি কী সুন্দর পেন্টহাউস বানিয়েছ। কিন্তু, বাড়ির ভেতরে আমাদের কিছুই করার নেই। ”।

অনুষ্ঠানে করণ জোহর তাকে প্রশ্ন করেন, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে সবচেয়ে বেশি ভয় পান তিনি? এমন প্রশ্নের জবাবে শাহরুখ আসন্ন সিনেমা ‘কিং’-এর বিখ্যাত সংলাপ স্মরণ করিয়ে দেন। তিনি মাইক্রোফোন হাতে দৃপ্ত কণ্ঠে বলেন, “হাজার মুলকো মে বদনাম অউর দুনিয়া নে দিয়া এক হি নাম। অউর ও পাতা হ্যায় কিউঁ? কিউঁকি ম্যায় ডর নেহি, দেহশত হুঁ।” এই সংলাপে তার স্বভাবসুলভ অভিনয় দক্ষতা ও রসবোধের প্রশংসা করেন দর্শকরা। করণকে বলেন, সিনেমায় তার বিখ্যাত সংলাপটি বোধ হয় ভুলে গেছেন তিনি।

অনুষ্ঠানের এক পর্যায়ে শাহরুখ ভক্তদের বেশ আনন্দ দিয়েছেন। করণ জোহর তাকে ‘কিং খান’ হিসেবে পরিচয় করিয়ে দিলে পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে। পরে কিং সিনেমার ‘তু মিল যায়ে’ গানের সঙ্গে অভিনেতার নাচের মুহূর্তটিও দর্শকদের মাতিয়ে রাখে। এছাড়া প্রকল্পের এক অংশীদারের মাইক্রোফোন চাওয়ার সময় শাহরুখ রসিকতা করে বলেন, আপনারা বাড়ি বানাতে থাকুন, আমরা মাইক্রোফোন দিতে থাকব।

প্রসঙ্গত, গৌরী খানের নান্দনিক নকশায় সাজানো এই প্রকল্পটি শাহরুখের আন্তর্জাতিক পরিচিতি ও গৌরীর রুচির সংমিশ্রণ। এদিকে, অভিনেতা শাহরুখ খান আগামীতে পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন-থ্রিলার ‘কিং’ সিনেমায় পর্দায় ফিরবেন। সিনেমাটিতে তার সাথে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখ: বাড়িতে কিছুই করতে পারি না, কেন এমন

আপডেট সময় ০৪:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬