ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আগে থেকেই ডাটা ফেরত পাচ্ছেন গ্রাহকেরা’

আকাশ আইসিটি ডেস্ক :

নীতিমালা অনুযায়ী মোবাইল ফোন গ্রাহকেরা অব্যবহৃত ডাটা বা ইন্টারনেট ফেরত পাচ্ছেন বলে দাবি করেছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং বেসরকারি অপারেটরগুলো।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনার পর জানতে চাইলে অপারেটরগুলো বলছে, ডাটা রিকভারি প্ল্যান অনুযায়ী গ্রাহকেরা সবসময়ই অব্যবহৃত ডাটা ফেরত পান।

গত সোমবার বিটিআরসি কার্যালয়ে বিটিআরসি’র টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয় সংক্রান্ত এক চুক্তি অনুষ্ঠানে মোস্তাফা জব্বার গ্রাহক সাধারণের স্বার্থ বিবেচনা করে ডাটা প্যাকেজের মেয়াদ অতি সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট না করার বিষয়ে ব্যবস্থা নিতে বিটিআরসি ও মোবাইল অপারেটরদের প্রতি নির্দেশনা দেন।

একই সঙ্গে মেয়াদের পরের উদ্বৃত্ত ডাটা ব্যবহারকারীকে পরে ব্যবহার করার সুযোগ দিতেও নির্দেশ দেন টেলিযোগাযোগ মন্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে এমটবের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আগে থেকেই ডাকা অ্যাডজাস্টমেন্ট করা হতো। এখনও করা হচ্ছে।

মোবাইল অপারেটর রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এক বিবৃতিতে জানান, একটি প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রি হিসেবে ডাটার মেয়াদ, ব্যবহারের প্যাটার্নসহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা সব সময় সাশ্রয়ী মূল্যে ডাটা নিশ্চিত করার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে আগ্রহী।

‘আমাদের মনে রাখতে হবে যে, ডাটা প্রাইসিংয়ের এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশের জন্য নতুন নয়, এটি বৈশ্বিকভাবে ব্যবহৃত একটি প্রক্রিয়া যা আমরা এখানে অনুসরণ করছি। স্বাভাবিকভাবেই গ্রাহকরা যত বেশি সুযোগ সুবিধা উপভোগ করবে ডাটার মূল্যও তার সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় হবে। কিছু নির্দিষ্ট প্যাকেজ কেনার মাধ্যমে গ্রাহকদের এখনও অব্যবহৃত ডাটা ব্যবহারের সুযোগ রয়েছে। বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশে স্পেকট্রামের দাম বেশি। তারপরও আমাদের ডেটার মূল্য অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন। ডাটা প্রাইস বিশ্লেষণের ক্ষেত্রে বৈশ্বিক চর্চার পাশাপাশি জটিল ও কঠোর নিয়ন্ত্রক কাঠামো ও উপেক্ষা করা ঠিক হবে না। ’

বাংলালিংকের হেড অফ করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা এক বিবৃতিতে বলেন, বাংলালিংক নেটওয়ার্কে গ্রাহকরা ইতোমধ্যেই ডাটা ক্যারি ফরওয়ার্ডের সুবিধা উপভোগ করতে পারেন। কোনো গ্রাহক যদি একটি ডেটা প্যাকের মেয়াদের মধ্যে যেকোনো মূল্যের আরেকটি একই মেয়াদের ডাটা প্যাক কেনেন, তাহলে আগের প্যাকটির অব্যবহৃত ডেটা নতুন ডাটা প্যাকের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

গ্রামীণফোনর পক্ষ থেকে জানানো হয়, একই মেয়াদ ও মূল্যের প্যাকেজ কিনলে তাদের গ্রাহকরা অব্যবহৃত ডাটা আগে থেকেই ফেরত পাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আগে থেকেই ডাটা ফেরত পাচ্ছেন গ্রাহকেরা’

আপডেট সময় ১০:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১