জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এই সফরসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার স্থানীয় রেগনাম হোটেলে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এমিন এরদোয়ান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুইজনের মধ্যে কুশল বিনিময় ও আন্তরিক আলোচনা হয়। আয়োজনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সঙ্গেও ডা. জুবাইদা রহমান শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার তুরস্কে পৌঁছান ডা. জুবাইদা রহমান।
আকাশ নিউজ ডেস্ক 
























