ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুব কম মূল্যে চীনের কাছ থেকে ১৫ মিলিয়ন টিকা মিলবে: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে খুব কম দামে ১৫ মিলিয়ন টিকা (দেড় কোটি) কিনবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামলের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে ২ মিলিয়ন উপহার হিসেবে দিয়েছে চীন। বাকি ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিনসহ মোট ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট এগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিত থাকেন খুব কম মূল্যে চীনের কাছ থেকে ১৫ মিলিয়ন টিকা মিলবে।

কেমন মূল্যে টিকা কেনা হবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আগের চেয়ে কম দামে কেনা হবে। তবে টেকনিক্যাল কারণে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না। এর আগে এসব কারণে দেরি হয়েছিল। তবে আপনারা নির্দিষ্ট করে কিছু জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য নিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খুব কম মূল্যে চীনের কাছ থেকে ১৫ মিলিয়ন টিকা মিলবে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১