ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনাবাহিনীকে জনগণের প্রয়োজনে পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আকাশ জাতীয় ডেস্ক:

জনগণের প্রয়োজনে সব সময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে আবদুল হামিদ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন দূর্যোগসহ সংকটময় মুহূর্তে জাতির প্রয়োজনে সেনাবাহিনী সব সময় এগিয়ে এসেছে।

রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, নতুন সেনাপ্রধানের পেশাদারিত্ব ও নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞান-সম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত হবে এবং জাতির প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। আবদুল হামিদ দায়িত্ব পালনে নতুন সেনা প্রধানের সফলতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেনাবাহিনীকে জনগণের প্রয়োজনে পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ১০:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১