ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন দেশ বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেবে বললেও এখন তা আশ্বাসের পর্যায়েই রয়েছে। কেউই দিচ্ছে না। এজন্য এটাকে ‘মুলা দেখানোর’ সঙ্গে তুলনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে। টিকা পেতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটকে চিঠি দিয়েছি। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় আমাদের টিকা দেবে। তবে কবে, কীভাবে দেবে সেটা এখনো জানা যায়নি।’

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

কবে নাগাদ টিকা পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে সুখবর পাবো, কিন্তু কবে পাবো সেটি এখন বলতে পারছি না। পৃথিবীর ধনী সাতটি দেশ অর্থাৎ জি-৭ ১০০ কোটি টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। খালি শুনছি দেবে কিন্তু দেয়ার কথা কেউ বলছে না, শুধু আশ্বাস দিচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘অনেকে বলে যে দেব, কিন্তু কেউ দেয় না। আবার দেয়ার সময় জিজ্ঞাসা করে যে, অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কি না। এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

আবদুল মোমেন বলেন, ‘একটা মজার কাহিনি বলি। আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন যে, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমেরিকার লোক আমাদের জানিয়েছে, তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে, কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে তাদের কোনো ডিলারই নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন একটা মজার জিনিস। এখন সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই এখন ভ্যাকসিন ব্যবসায়ী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনার টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১