ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসতে চান’

আকাশ জাতীয় ডেস্ক:

প্রবাসী নাগরিকরা দেশে আসার পর নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। সে কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী নাগরিকদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাকে বলেছেন, দেশে আসার পর তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। বিদেশ থেকে আসার পর সবাই মনে করে, টাকা-পয়সা নিয়ে এসেছেন। তাই নিরাপত্তার কারণে তারা বন্দুক নিয়ে দেশে আসতে চান।

তিনি আরো বলেন, প্রবাসী নাগরিকরা বিদেশে থেকেই জাতীয় পরিচয়পত্র চান। আমরা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করবো।

ড. মোমেন বলেন, প্রবাসীরা এক কোটি টাকা বন্ড ক্রয়সীমা তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটা হলে, তারা বেশি টাকা দেশে পাঠাতে পারবেন।

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের শেষে মঙ্গলবার ভোরে ঢাকা ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘প্রবাসীরা নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে দেশে আসতে চান’

আপডেট সময় ০৪:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১