ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক: 

দুটি প্রকল্পে বাংলাদেশকে ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ৮৫ কোটি টাকা) ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এ ঋণ অনুমোদন দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নে এই ঋণ দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবেন। সহজশর্তে স্বল্প সুদের এই ৬০ কোটি ডলারের ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে।

আরও জানানো হয়েছে, দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে ব্যয় করা হবে মোট ঋণের অর্ধেক অর্থাৎ ৩০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ৫৪৩ কোটি টাকা)। এ অর্থ করোনাকালীন বা করোনার পর শ্রমবাজারে সম্পৃক্ত করতে ১০ লাখের বেশি তরুণ, নারী ও প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত প্রশিক্ষণে ব্যয় হবে। এসব তরুণ ও বিদেশফেরত শ্রমিক ভবিষ্যৎ গড়তে কর্মদক্ষতা বাড়াতে পারবেন।

বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে এমন একটি প্রকল্পে যার মাধ্যমে ২০ জেলায় তিন হাজার ২০০ গ্রামের প্রায় সাড়ে সাত লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।

বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেন, করোনাভাইরাসে বাংলাদেশে লাখ লাখ মানুষ, বিশেষত তরুণ, নারী শ্রমিক ও বিদেশফেরতদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই প্রকল্পের আওতায় গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং প্রশিক্ষণ দিয়ে সুবিধাবঞ্চিতদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় ১১:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১