ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাইফ সাপোর্টে হাবীবুল্লাহ সিরাজী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলা একাডেমির সচিব এএইচ এম লোকমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাবীবুল্লাহ সিরাজী পাকস্থলীজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি লাইফ সাপোর্টে আছেন। তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বাংলা একাডেমির সচিব আরও বলেন, হাবীবুল্লাহ সিরাজীর করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে তিনি নেগেটিভ হয়েছেন।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হাবীবুল্লাহ সিরাজী। বইমেলা চলাকালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। সোমবার অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

কার্ডিয়াক, হজম সমস্যাসহ ফ্রোজেন শোল্ডার নিয়ে এর আগে ফেব্রুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাবীবুল্লাহ সিরাজী। ২৭ ফেব্রুয়ারি তার হার্টে রিং পরানো হয়। পরে ২ মার্চ বাসায় ফিরেছিলেন।

২০১৮ সালের ডিসেম্বরে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী। আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

হাবীবুল্লাহ সিরাজী জাতীয় কবিতা পরিষদে নির্বাচিত সভাপতি হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লাইফ সাপোর্টে হাবীবুল্লাহ সিরাজী

আপডেট সময় ০৯:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১