ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়াকে ফের এভারকেয়ারে নেওয়া হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৮টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পুনরায় তাকে গুলশানের বাসায় নেওয়া হবে।
জানা গেছে, তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে মঙ্গলবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়। ওই চিঠির কপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিন রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে রাত পৌনে ১১টার দিকে তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়াকে ফের এভারকেয়ারে নেওয়া হচ্ছে

আপডেট সময় ০৫:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১