ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ এখন বিশ্ব শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত : ওআইসি মহাসচিব

আকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক ইসলামিক সংস্থা’র (ওআইসি) সেক্রেটারি জেনারেল (মহাসচিব) ড. ইউসুফ আল ওথাইমিন বর্তমান বিশ্বে বাংলাদেশকে শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, নতুন স্বাধীন দেশ বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্নকে এখন বাস্তবে পরিণত করার চেষ্টা করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আজ শনিবার ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার চতুর্থ দিনে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। ড. ইউসুফ আল ওথাইমিন তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের কথা। এরপর বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ওআইসির সদস্যপদ লাভ করার কথা। সে বছর সংস্থাটির দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধুর অংশগ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ এখন বিশ্ব শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত : ওআইসি মহাসচিব

আপডেট সময় ০৯:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১