ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

যারা সম্প্রীতি বিনষ্ট করবে তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা এবং এতিমদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার পর ভুক্তভোগী পরিবার মামলা করবে কিনা সে অপেক্ষায় ছিল স্থানীয় পুলিশ প্রশাসন। তারা মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। দেশে সম্প্রীতি বিনষ্টকারীদের কোনো রক্ষা নেই। যারা সম্প্রীতি বিনষ্ট করবে তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

‘যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। মনে রাখবেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সাম্প্রদায়িকতা হতে দেওয়া হবে না। ঘটনায় উসকানিদাতাদের আইনের আওতায় আনা হবে। বিশৃঙ্খলা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। ’

তিনি বলেন, এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার আছে। যা যুগের পর যুগ ধরে চলে আসছে। এ শান্তি যেন কেউ নষ্ট না করতে পারে সেজন্য সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে। তারপরও কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে ধর্ম বা চেতনায় আঘাত করার চেষ্টা করছে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য করার আগে অবশ্যই সঠিকভাবে চিন্তা করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা এখনো চলে যায়নি, আবারও ব্যাপকভাবে আসছে। যখনই সময় হবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। যতদিন করোনা না যায় ততদিন সবাইকে মুখে মাস্ক অবশ্যই রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১