ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশতাকের মৃত্যুর তদন্ত প্রতিবেদনে যা আসবে জানানো হবে

আকাশ জাতীয় ডেস্ক:

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যা আসবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবেই গঠন করা হয়েছিল। রিপোর্টটা অফিসিয়ালি এখনো আসেনি, কাল (বৃহস্পতিবার) আসবে বলে আমরা আশা করছি। যা আসবে (রিপোর্টে) আমরা জানিয়ে দেব।

এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কেউ যাতে ভিকটিম না হয়, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আপনারা তো শুনেছেন কোর্ট থেকে তাকে (কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর) জামিন দিয়ে দেওয়া হয়েছে। আইনটা করা হয়েছিল অনেকের বিশ্বাসের উপরে অনেক সময় কার্টুন কিংবা মতামত দিতো, তারাই সংক্ষুব্ধ হয়ে মামলা করেছিল। আমাদের দেশে যে দুটি আইন রয়েছে সে আইনে তারা মামলা করেছিল। সেজন্য তারা আটক হয়েছিল।

তিনি বলেন, আইন তো সবসময় প্রয়োজনের তাগিদে সংশোধন হয়, আমরা সেগুলো দেখব। আইনের পরিবর্তন তো আমরা করব না, এজন্য আইনবোদ্ধা রয়েছেন। এটা পরিবর্তন করতে হলে পার্লামেন্টে যাবে, অনেক কিছু হবে। অনেকেই এখন বলছেন আইন পরিবর্তনের কথা, এগুলো আমার সাবজেক্ট নয়। এগুলো আইনমন্ত্রী মহোদয়ের সাবজেক্ট। তিনি চিন্তা করবেন।

গত বছরের ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করে র‍্যাব। সেদিনই কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন র‍্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক। মামলায় দুজনের জামিন হলেও মুশতাক ও কিশোরের জামিনের আবেদন ছয় বার প্রত্যাখ্যাত হয়। গত বৃহস্পতিবার কারাবন্দি অবস্থায় মারা যান মুশতাক আহমেদ। তার মৃত্যুর পর গত ২৭ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুশতাকের মৃত্যুর তদন্ত প্রতিবেদনে যা আসবে জানানো হবে

আপডেট সময় ০৭:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১