ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারওয়ান বাজারে গ্যারেজে আগুন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদেষ্টা যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে, তারাই পালাবে : মামুনুল হক মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের জুলাই সনদে স্বাক্ষর এনসিপির, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান হাসিনার উপস্থিতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না: মির্জা ফখরুল ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত নির্বাচন হয়েছে করাপটেড পদ্ধতিতে, ইসিকে ক্ষমা চাইতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

খালেদার চিকিৎসা নিশ্চিতের পর টিকার সিদ্ধান্ত: আইনজীবী

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকার খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করার পর তার শারীরিক অবস্থা দেখে করোনা টিকা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ (৩ মার্চ) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপাসরন এখনো অসুস্থ। আগে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়া দরকার। সরকার তার চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না। স্বাভাবিক চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার পরে করোনার টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে গত বছরের ২৫ মার্চ মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় যান বিএনপি চেয়ারপারসন।

Tag :
আপলোডকারীর তথ্য

খালেদার চিকিৎসা নিশ্চিতের পর টিকার সিদ্ধান্ত: আইনজীবী

আপডেট সময় ০৫:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১