ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মৃত্যুর পর গোল্ডেন গ্লোবে সেরা চ্যাডউইক বোজম্যান

আকাশ বিনোদন ডেস্ক :

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। তার বিধবা স্ত্রী টেইলর সিমোনে লিডওয়ার্ড সম্মাননা গ্রহণ করেন। টেইলর সিমোনে লিডওয়ার্ড পুরস্কার গ্রহণ করে বলেন, আমার স্বামী জীবিত থাকলে এ সম্মাননা গ্রহণ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতো, পিতা-মাতার প্রতি সম্মান জানাতো, পূর্বসূরিদের ধন্যবাদ দিতো তাদের পথপ্রদর্শন ও ত্যাগ স্বীকারের জন্য। সে এমন কিছু বলতো যাতে থাকতো সৌন্দর্য ও অনুপ্রেরণা।

গত বছরের ২৮ আগস্ট জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা যান। দীর্ঘ চার বছর ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় জন্মগ্রহণ করেন চ্যাডউইক বোজম্যান। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক শেষ করেন তিনি।

মার্ভেলের ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে কাজ করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন চ্যাডউইক বোজম্যান। ’42’, ‘গেট অন আপ’, ‘মার্শাল’, ‘দ্য ফাইভ ব্লাডস’ তার উল্লেখযোগ্য সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

মৃত্যুর পর গোল্ডেন গ্লোবে সেরা চ্যাডউইক বোজম্যান

আপডেট সময় ১০:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১