ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনইসি সভায় যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনইসি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন। সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আজ নির্দেশনা দিয়েছেন যে, নদীভাঙন রোধে যেন শুষ্ক মৌসুমে কাজ করা হয়।’

‘প্রধানমন্ত্রী বলেছেন যে, করোনাকালে সারাবিশ্বে যেখানে অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে, সেখানে আমরা যেভাবে অর্থনীতিকে চালু রেখেছি, সেটা বজায় রাখতে হবে। আমাদের এখন গুরুত্ব দিতে হবে যে, খাদ্য উৎপাদন, মানুষকে খাদ্য সরবরাহ, সময়মতো ভ্যাকসিন দেওয়া; এজন্য প্রয়োজনে আরও ভ্যাকসিন কেনা হবে।’

সেজন্য অর্থ সংস্থান রাখার জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সচিব জানান, মানুষের নিত্যপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সেখানে গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। যেন মানুষের খাদ্য সমস্যা না হয়, কৃষি উৎপাদন বিঘ্নিত না হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এনইসি সভায় যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১