ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসক্লাবে বহিরাগত প্রবেশে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় প্রেসক্লাবের ভেতরে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসক্লাবে সচরাচর পুলিশ ঢোকে না। রবিবার প্রেসক্লাবের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিল। এতে দু’একজন পুলিশ হয়তো ঢুকেছে। সেখানে পরিস্থিতি অতিমাত্রায় চলে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়েছে পুলিশ। এটা একটা কৌশল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় প্রেসক্লাবের ভিতরে যেন বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে সে বিষয় প্রেসক্লাব কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, প্রেসক্লাবতো আপনাদের। আপনারাই এ দায়িত্বটি নিশ্চিত করুন।

এর আগে রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্ত এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিএনপির ছাত্রদল আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবন্থান নেয়। এতে পুলিশ সদস্যরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। বিক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের পাশের অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে। তারা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে। এতে পুলিশও প্রেসক্লাবের ভেতরে গিয়ে লাঠিচার্জ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেসক্লাবে বহিরাগত প্রবেশে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১