ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কারিনা মেয়ের মতোই পাশে থেকেছে : শর্মিলা ঠাকুর

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ক্যারিয়ার ও সংসার নিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছেন। এরই মধ্যে দুই পুত্র সন্তানের মা তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় তার ব়্যাম্পে হাঁটা ও শুটিং করার বিষয়টিও সবার নজরে এসেছিল। এসব কাজের জন্য তিনি শুধু ভক্তদের কাছেই নন, পরিবারেও প্রশংসিত।

একবার কারিনার রেডিও শোতে শর্মিলা ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল নিজের বউমার কোন গুণটা তার সবচেয়ে বেশি পছন্দ। জবাবে বর্ষীয়ান অভিনেত্রী তথা করিনার শাশুড়ি জানান, ‘আমি তোমাকে দেখেছি যখন টাইগার হাসপাতালে ছিল, কীভাবে তুমি নিজের খেয়াল না রেখে আমাদের দেখভাল করছিলে। ২১ তারিখ তোমার জন্মদিন ছিল, তুমি হাসপাতালে ছিলে, ২২ তারিখ টাইগার (মনসুর আলী খান পতৌদি) চলে গেল.. তুমি ছিলে। তুমি একবার আমার অন্য সন্তানদের মতো আমাকে আগলে ছিলে, আমার পরিবারের মতো। আমার সেটা মনে আছে। আমি তোমাকে জীবনের নানান ধাপে দেখেছি, তুমি প্রতিটা ধাপে অনন্যা, এটা বলতেই হচ্ছে’।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি তৈমুরের পর কারিনা কাপুর ও সাইফ আলি খানের সংসারে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। পুত্রসন্তানের জন্মের পর কারিনা-সাইফের অনেক ঘনিষ্ঠই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুইজনকে শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

কারিনা মেয়ের মতোই পাশে থেকেছে : শর্মিলা ঠাকুর

আপডেট সময় ১০:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১