ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেলুনের মতো অদ্ভুত পোশাকে মজা নিচ্ছেন প্রিয়াঙ্কাও

আকাশ বিনোদন ডেস্ক :

ট্রোলিংয়ের শিকার হলে বা একের পর এক মিম ভাইরাল হলে অনেক তারকাই ক্ষুব্ধ হন। তবে বেলুনের মতো অদ্ভুত পোশাক পরা প্রিয়াঙ্কার চোপড়ার ছবি নিয়ে যত ট্রোলই হোক না কেন, নেটিজেনদের সঙ্গে অপার বিনোদন নিচ্ছেন অভিনেত্রী নিজেও।

কখনও গাড়ির হর্ন, কখনও বা প্যারাসুট, আবার কখনও চকলেট বোম, এভাবেই এখন নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লের পোশাক স্টাইল এখন বিনোদনের জগতে চর্চার বিষয়। ছড়িয়ে পড়েছে একের পর এক মিম। আর তা দেখে এতটুকু রেগে যাননি ‘বেওয়াচ’ অভিনেত্রী। বরং সেই পোস্ট শেয়ার করে নেটিজেনদের সঙ্গে মজায় মেতেছেন তিনি।

এর আগে নানা আন্তর্জাতিক অনুষ্ঠান তথা রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া পোশাক নিয়ে প্রশংসিত হলেও বেশ কিছু ক্ষেত্রে হাসির খোরাকও হয়েছেন। আবার তার পোশাক দেখে সমালোচনার ঝড় উঠেছে অনেক সময়।

এবার প্রিয়াঙ্কার সবুজ রঙের বল ড্রেস নিয়ে সমালোচনা নয়, নেটিজেনরা খুঁজে নিয়েছেন মজার বিষয় । ছবিতে দেখা গেছে, পায়ে উঁচু হিল জুতো। মাথায় টপ-নট। কিন্তু শর্ট ড্রেসটা পুরো বেলুনের মতো ফুলে রয়েছে। আজব এই পোশাক দেখেই মিম-স্রষ্টারা নিজেদের সৃষ্টিশীলতা ফুটিয়ে তুললেন বিভিন্নভাবে। একের পর এক মজাদার মিম নিমেষে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

আর সেই মিমগুলি প্রিয়াঙ্কা নিজেই শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বেশ মজাদার’। মিম স্রষ্টাদের ধন্যবাদ জানিয়েছেন তার দিনটিকে সুন্দর করার জন্য। ফলে প্রিয়াঙ্কার ব্যক্তিত্ব এবং সহজভাবে পুরো বিষয়টাকে মেনে নেওয়ার মানসিকতার প্রশংসাও করছেন ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেলুনের মতো অদ্ভুত পোশাকে মজা নিচ্ছেন প্রিয়াঙ্কাও

আপডেট সময় ১১:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১