ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজারবাগ পুলিশ হাসপাতালে সাধারণ মানুষও চিকিৎসা পাবেন: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক:

এখন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাধারণ মানুষও চিকিৎসা নিতে পারবেন। বুধবার হাসপাতালটির নবনির্মিত ভবন উদ্বোধনকালে এ কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

নতুন ভবনের ফলে শয্যা সংখ্যা ২৫০ থেকে বেড়ে ১১০০ হয়েছে। মোট জনবল ৮০০ ও চিকিৎসক রয়েছেন দেড় শতাধিক। নতুন ভবনের কারণে আইসিইউ, সিসিইউ এবং এসডিইউ সুবিধাও বৃদ্ধি পাবে।

হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, এ হাসপাতালে ক্যানসার বাদে বাকি সব ধরনের রোগের চিকিৎসা ব্যবস্থা থাকছে। কয়েকটি দেশের বিখ্যাত কিছু হাসপাতালের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত চুক্তি করা হয়েছে। সুযোগ সাপেক্ষে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়া হবে।

পুলিশ প্রধান বলেন, নতুন ভবনটি জরুরি বিভাগ ভবন নামে পরিচিত হবে। যেখানে অত‍্যাধুনিক জরুরি ব‍্যবস্থাপনা, লাশ সংরক্ষণ, অর্থোপেডিক সার্জারি, মেডিসিন, আধুনিক ডেন্টাল চিকিৎসা, চোখ, নাক কান গলার সর্বাধুনিক যন্ত্রপাতি, কার্ডিওলজি-সিসিইউ, আইসিইউ এইসডিইউ ছাড়াও রয়েছে ক‍্যান্টিন ও লাইব্রেরি।

‘এর পর বিভাগীয় এবং জেলা হাসপাতাল গুলো যেখানে আছে সেসবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করা হবে। আর পুরো প্রক্রিয়াটি প্রধানমন্ত্রীর কারণেই হয়েছে। সরকার অনুমোদন করলে অবশ্যই এটি মেডিকেল কলেজ করা হবে। একটি পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য মেডিকেল কলেজও প্রয়োজন’-যোগ করেন আইজিপি।

এসময় সড়কে নারী ট্রাফিক পুলিশের দায়িত্বপালনকালে টয়লেট অসুবিধার প্রসঙ্গ টেনে বেনজীর আহমেদ বলেন, তিন থেকে পাঁচ মিনিট দূরত্বে টয়লেট সুবিধা আছে এমন জায়গায় ট্রাফিকের নারী সদস্যদের দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে।

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহতের প্রসঙ্গ :

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকিরসহ তিনজন নিহত হন। এ প্রসঙ্গে আইজিপি বলেন, আর্মড গ্যাং আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করলেই আমরা সরকারি অস্ত্র ব্যবহার করবো। সরকার অস্ত্র দিয়েছে লাঠি হিসেবে ব্যবহার করার জন্য না। আমাদের কেউ গুলি করলে আমরাতো বসে থাকতে পারি না।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজারবাগ পুলিশ হাসপাতালে সাধারণ মানুষও চিকিৎসা পাবেন: আইজিপি

আপডেট সময় ০১:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১