ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আগামী ২ বছরের মধ্যে অভিনয় থেকে সরে যাব’

আকাশ বিনোদন ডেস্ক :

নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, এক চরিত্রে যদি একাধিকবার অভিনয় করতে হয়, তাহলে একঘেয়েমি চলে আসবে। আর একঘেয়ে লাগলে দু’বছরের মধ্যে আমি সিনেমা জগত থেকে সরে যাব। এই বলিউড অভিনেতা আরও বললেন, দুই-একটা সিনেমা হিট করলেই অভিনেতা হওয়া যায় না। বরং প্রতিটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেই, অভিনেতার আসল সত্তা বজায় থাকে।

আসলে চরিত্র নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন নওয়াজ। তার প্রতিটা কাজ যাতে মানুষের মন ছুঁয়ে যায়, যাতে একবারও তাকে দেখে একঘেয়ে না লাগে, সেই চেষ্টাই সবসময় করেন তিনি। এক সাক্ষাৎকারে নবপ্রজন্মের অভিনেতাদের উদ্দেশ্যে নওয়াজ বলেন, একটা ম্যাচে শতরান করলে, পরের ম্যাচগুলোতেও মন দিয়ে খেলা উচিত। একটা সিনেমা হিট করলে, দুই-তিন বছর ধরে সেই খুশিতে কাটালে ভাল অভিনেতা হয়ে ওঠা যাবে না। প্রতিটা সিনেমাতেই গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। একজন অভিনেতা হয়ে উঠতে গেলে প্রতিটা চরিত্রই ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে।

জটিল চরিত্র পছন্দ নওয়াজউদ্দিন সিদ্দিকির। চরিত্র পছন্দ হলে তবেই পরিচালকদের সঙ্গে কাজ করতে রাজি হন তিনি। এমনকি সিনেমার কাহিনি ভাল না হলেও কিছু যায় আসে না তার। নওয়াজ মানেই সিনেমা প্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। বড়পর্দায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, সকলের মধ্যে বরাবরই আলাদাভাবে নজর কাড়েন তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও আপন মেজাজে ব্যাটিং করছেন তিনি। প্রসঙ্গত লকডাউনের পর ‘সাঙ্গীন’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন নওয়াজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আগামী ২ বছরের মধ্যে অভিনয় থেকে সরে যাব’

আপডেট সময় ১১:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১