ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

শহীদ মিনারে থাকছে তিন স্তরের নিরাপত্তা: র‌্যাব ডিজি

আকাশ জাতীয় ডেস্ক:  

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে পুলিশের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান র‌্যাব ডিজি।
তিনি বলেন, র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকা সুইপিং করবে এবং পরবর্তীতে স্ট্যান্ডবাই থাকবে। শহীদ মিনারের আশপাশে হোটেল-রেস্তোরাঁসহ সন্দেহজনক সব স্থানে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। এরপরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ঢাকা ও বিভাগীয় শহর এবং জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে অপতৎপরতা এড়াতে সাদা পেশাকে র‌্যাব সদস্যদের নজরদারি থাকবে। সেই সঙ্গে জরুরি মুভমেন্টের জন্য প্রস্তুত রয়েছে হেলিকপ্টার।

তিনি বলেন, শহীদ মিনারকেন্দ্রিক গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনারে আসা নারীদের র‌্যাবের নারী সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হবে ।

র‌্যাব ডিজি বলেন, র‌্যাবের কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার সরকার কর্তক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস পালিত হবে। শহীদ মিনার এলাকায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ও যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এড়াতে র‌্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ছিনতাইয়ের হুমকির মুখে মার্কিন বিমান, মাঝআকাশ থেকে ফিরে গ্রেপ্তার যাত্রী

শহীদ মিনারে থাকছে তিন স্তরের নিরাপত্তা: র‌্যাব ডিজি

আপডেট সময় ১১:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১