ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঠোর হাতে খাদ্যে ভেজাল বন্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

কঠোর হাতে খাদ্যে ভেজাল বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠান থেকে এ নির্দেশ দেন তিনি।

ভেজাল বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একদিকে যেমন তাদের বোঝানো, তাদের ভেতরে সচেতনতা সৃষ্টি, অপরদিকে কঠোর হস্তে সেটা দমনও করতে হবে। দুই দিকেই ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার। সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে।

এ বিষয়ে ব্যবসায়ীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে, দুই পয়সা বেশি কামাই করার জন্য তারা এ ভেজাল দিতে থাকে বা পঁচা গন্ধ খাবার আবার ব্যবহার করে। এ ব্যাপারে একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে। আপনাদের যেটা খরচ হবে, সেটা নিয়েন, লাভের অংশটা ওভাবে হিসেব করেন। কিন্তু এভাবে ভেজাল দিয়ে মানুষের ক্ষতি করবেন না।

অনলাইনে খাদ্য সরবরাহকারীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে সরকারপ্রধান বলেন, অনলাইনে কিন্তু অনেক কেনা বেচা হচ্ছে। এমনকি খাবারও ঘরে ঘরে সাপ্লাই দেওয়া হচ্ছে। যারা করছে, সঠিক খাদ্যটা দিচ্ছে কি না, সে ব্যাপারে নজরদারি বাড়ানো একান্ত প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কঠোর হাতে খাদ্যে ভেজাল বন্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১