ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

তিন মামলায় কারাগারে সাহেদ

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রতারণার দায়ে গ্রেফতার সাহেদ করিমকে এবার চেক ডিজঅনারের তিন মামলায় সিলেটের আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরেকটি প্রতারণার মামলায় তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হলে বিচারক তাকে চেক ডিজঅনারের তিন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান।

বাদী পক্ষের আইনজীবী সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, সাহেদের বিরুদ্ধে সিলেটের আদালতে চেক ডিজঅনারের তিনটি মামলা দায়ের করেছিলেন পাথর ব্যবসায়ী শামসুল মাওলা।

মামলার বিবরণে জানা গেছে, সাহেদ করিমের কাছে ব্যবসায়ী শামসুল মাওলা ৩০ লাখ ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। সেই পাওনা টাকার বদলে সাহেদ করিম ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি চেক দিলেও সেগুলো ব্যাংক থেকে ডিজঅনার হয়ে ফেরত আসে।

আদালতের এপিপি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার বলেন, এ নিয়ে সাহেদের বিরুদ্ধে সিলেটের আদালতে চারটি মামলা দায়ের করা হলো। এর আগেও তিনটি মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ী শামসুল মাওলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’

তিন মামলায় কারাগারে সাহেদ

আপডেট সময় ০৬:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১