ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলজাজিরার সম্প্রচার বন্ধের আর্জি: মতামত দিচ্ছেন ৬ অ্যামিকাস কিউরি

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা এবং আর্জি অনুযায়ী আদালত চ্যানেলটির সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে পারে কিনা, সে বিষয়ে হাইকোর্টে মতামত দিচ্ছেন ছয় অ্যামিকাস কিউরি।

সোমবার বেলা ১১টার দিকে বক্তব্য দেন এজে মোহাম্মদ আলী। পরে কামালুল আলম তার মতামত দেওয়া শুরু করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি মতামত দেওয়ার জন্য আজ সোমবার দিন নির্ধারণ করা হয়। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি শুরু হয়।

ছয় অ্যামিকাস কিউরি হলেন- সুপ্রিমকোর্টের আইনজীবী এজে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, আব্দুল মতিন খসরু, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক।

গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে আলজাজিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আলজাজিরার ওই প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ হিসেবে বর্ণনা করেছে।

বাংলাদেশে আলজাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়। আবেদনে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি টেলিভিশন চ্যানেলটিতে প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফরম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন রিট আবেদনটি দাখিল করেন। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আলজাজিরার সম্প্রচার বন্ধের আর্জি: মতামত দিচ্ছেন ৬ অ্যামিকাস কিউরি

আপডেট সময় ০৪:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১