ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার

আকাশ জাতীয় ডেস্ক:  

তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি আরও বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। সীমান্তে হত্যা নিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, সীমান্তে সব হত্যা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় ০২:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১