ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ

আকাশ আইসিটি ডেস্ক : 

১১ ফেব্রুয়ারি ছিল নারী ও মেয়ে বিষয়ক আন্তর্জাতিক দিবস। ২০১৫ সাল থেকে প্রতিবছরে ১১ ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ডে অব উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স হিসেবে। এই দিবসের মূল প্রতিপাদ্য বিজ্ঞানে নারীদের সমান ও সম্পূর্ণ অধিগম্যতা এবং বিজ্ঞানে নারীদের অবদানকে স্বীকৃতি দেয়া।

এই আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নারী ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করে ‘বিজ্ঞান অগ্রযাত্রায় নারী’ শীর্ষক অনলাইন আয়োজন।

আয়োজনটি হবে দুইদিন ব্যাপী। এ উপলক্ষে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুধু নারী শিক্ষার্থীদের নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবেন বিজ্ঞান গবেষণায় প্রতিষ্ঠিত দুইজন নারী গবেষক। তারা হলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ও অধ্যাপক ড. ইয়াসমিন হক এবং উইমেন ইন স্টেমের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের পোস্ট ডক্টরাল রিসার্চার ড. তনিমা তাসনিম অনন্যা।

বিজ্ঞান গবেষণায় নারী বিষয়ক আলোচানায় তারা নিজেদের কাজ ও গবেষণায় নারীদের অবদান বিষয়ে কথা বলবেন। তাদের সঙ্গে বিজ্ঞানে আগ্রহী প্রায় একশো জন নারী শিক্ষার্থী আলোচনায় অংশ নিবে।

এছাড়া বিদেশে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার জন্য একটি জুম সেশনের আয়োজন করা হয়েছে। যেখানে মেয়েরা সরাসরি বিদেশে অধ্যয়নরত আমাদের দেশের নারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে পারবে।

বিদেশে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার জুম সেশনে আলোচক হিসেবে থাকবেন ঈশিকা আগারওয়াল, শিক্ষার্থী, অ্যাপ্লাইড ম্যাথমেটিকস এবং ইকোনোমিক্স, হার্ভার্ড ইউনিভার্সিটি ও সালসাবিল আশরাফ ভূমিকা, শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স বিভাগ, নিউইয়র্ক ইন্সটিটিউট অব টেকনোলজি। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত। আলোচনাটিতে সরাসরি অংশ নিতে পারবে শুধু মেয়েরা।

এছাড়াও দুইদিন ব্যাপী আয়োজনে আরও থাকছে মেয়ে শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতা। ১১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মেয়ে ও নারী শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে পুরষ্কার ও সার্টিফিকেট।

এছাড়া আয়োজন করা হয়েছে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদের জন্য ৩ দিনের ‘বিভা’ অল-গার্লস অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ ২০২১। ভারতীয় উপমহাদেশের বরেণ্য নারী পদার্থবিদ বিভা চৌধুরীর স্মরণে মেয়েদের জন্য আয়োজিত হচ্ছে অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপটি। ১১-১৩ ফেব্রুয়ারি, তিন দিনব্যাপী এই ওয়ার্কশপের পাঠ্যসূচিতে থাকছে মহাবিশ্বের পরিচিতি থেকে শুরু করে সৌরজগতের খুঁটিনাটি, তারামন্ডলী ও তারার জীবনচক্র, এবং হাতে কলমে শেখার মত আরো নানা বিষয়।

প্রতিটি আয়োজনের বিস্তারিত জানতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেসবুক পেজে দেখুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ

আপডেট সময় ১০:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১