ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

হোয়াটসঅ্যাপের কাছে তথ্য চাইবেন যেভাবে

আকাশ আইসিটি ডেস্ক : 

যখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করেছেন, তখন থেকেই আপনার সমস্ত তথ্য খুব যত্ন সহকারে গচ্ছিত রেখে দেয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। ডেটা কালেকশনের একটা অনুরোধ আপনি হোয়াটসঅ্যাপের কাছে পাঠালেই সব তথ্য সে আপনার কাছে হাজির করবে।

ডেটা কালেকশনের রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপের কাছে পাঠালেই আপনি সেই সব তথ্য ডাউনলোড করার একটি লিঙ্ক পেয়ে যাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আপনার কাছে আপনারই সেই শুরুর লগ্ন থেকে সমস্ত ডেটা হাজির করতে ৩ দিন বা তারও বেশি সময় নিতে পারে হোয়াটসঅ্যাপ। তবে সে ক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আপনি হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন।

এখন প্রশ্ন হচ্ছে, প্রাইভেসি পলিসি নিয়ে ধোঁয়াশার কারণে অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার সব তথ্য অর্থাৎ চ্যাট থেকে শুরু করে মিডিয়া ফাইলস সবকিছুর কী হবে? আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার আগেই সেই সব তথ্য ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারেন। জানুন সেই সহজ উপায়।

* প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন আর তারপরে সেটিংস প্যানেলে যান।

* এবার অ্যাকাউন্ট সেকশনে গিয়ে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো অপশনে ট্যাপ করুন।

* ফের একবার রিকোয়েস্ট বাটনে ট্যাপ করুন এবং তারপরই আপনার রিকোয়েস্ট চলে যাবে হোয়াটসঅ্যাপের কাছে।

এবার আপনার সমস্ত রিপোর্ট তৈরি হয়ে গেলেই হোয়াটসঅ্যাপ আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে। সেই রিপোর্ট অ্যাকসেস করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে চলতে হবে।

রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো সেকশনে গেলে আপনি রিপোর্টটি খুঁজে পাবেন এবং সেটি ডাউনলোডও করতে পারবেন। এবার আপনি ডাউনলোড বাটনে প্রেস করলেই, আপনার রিপোর্টের একটি জ়িপ ফাইল স্মার্টফোনে ডাউনলোড হয়ে যাবে। এবার সেই ফাইলটি এক্সট্র্যাক্ট করতে হবে। আর তারপরেই চেক করতে পারবেন, হোয়াটসঅ্যাপে আপনার সমস্ত তথ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপের কাছে তথ্য চাইবেন যেভাবে

আপডেট সময় ১০:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১