ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ চায় মুক্তিযুদ্ধ মঞ্চ

আকাশ জাতীয় ডেস্ক: 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আল জাজিরার প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই সংগঠনটি।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় সহ-সভাপতি নূর আলম, রোমান হোসাইন, শাহীন মাতবর, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধ মঞ্চ নামের ওই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, ‘সম্প্রতি কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ইত্যাদি সংবাদ প্রকাশ করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি বলেন, একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এগুনোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাদের অপপ্রচারের মাত্রা।আন্তর্জাতিক অঙ্গনে এই বিচারকে প্রহসন হিসেবে উপস্থাপন করে একাত্তরের কুখ্যাত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের ‘ভালো মানুষ‘ সাজিয়ে তাদের ‘ইমেজ বিল্ডআপ’ এরও একটি চেষ্টা দেখা গেছে আল জাজিরার সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি প্রতিবেদনে। ২০১৩ সালের ২৫ অক্টোবর ‘দি পলিটিক্যালাইজেশন অব বাংলাদেশ‍স ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল’ শীর্ষক প্রতিবেদনে তালহা আহমেদ নামের একজন প্রতিবেদক বাংলাদেশের চলমান যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আল-জাজিরা স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে কাজ করায় এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে টেলিভিশন চ্যানেলটি প্রকৃত অর্থে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছে। ২০০৯ সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী যে ধরনের অভিযোগ তুলছে আল জাজিরা সরাসরি সেসব অভিযোগের ভিত্তিতেই প্রতিবেদন, অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতির জন্য আল-জাজিরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এছাড়াও হলুদ সাংবাদিকতার কারণে আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করতে হবে। যারা বাংলাদেশে দাঁড়িয়ে এ দেশের ইতিহাস অবমাননা করেন তাদের কোন জায়গা এ দেশে নেই। এরা দেশের বাইরে থেকে একেকজন একেকভাবে ইতিহাস রচনা করছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে।

তারপরও থেমে থাকেনি তাদের ইতিহাস বিকৃতি। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়েও আল জাজিরা বিতর্ক তৈরির চেষ্টা করেছিল।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর তিন দফা দাবিসমূহ-

১. বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অপরাধে আল জাজিরা টিভির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

২. স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের মুখপত্র আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

৩. জামাতের পেইড এজেন্ট ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ চায় মুক্তিযুদ্ধ মঞ্চ

আপডেট সময় ০৪:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১